ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
চিলমারী-রৌমারীতে মেধাবী কল্যাণ সংস্থার মেধা যাচাই পরীক্ষা

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:০৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১০৪ বার পঠিত

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে স্বেচ্ছাসেবী সংগঠন মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস)–এর উদ্যোগে চিলমারী, রৌমারী, রাজিবপুর ও উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলে। চিলমারী ও উলিপুর উপজেলা মিলিয়ে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪৩ জন এবং রৌমারী ও রাজিবপুর উপজেলা মিলিয়ে রৌমারীর দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম জানান, কুড়িগ্রাম জেলার চার উপজেলার মোট ৬৬১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখান থেকে প্রায় ১৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বাছাই করে তাদের বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা প্রদান করা হবে। আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে।
এছাড়াও অন্যান্য শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী প্রদানসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতেও সংগঠনটি শিক্ষার্থীদের পাশে থাকে বলে জানান তিনি।
অভিভাবকরা বলেন, এই পরীক্ষা গতানুগতিক পরীক্ষার বাইরে হওয়ায় শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাই করার সুযোগ পাচ্ছে।
উল্লেখ্য, পরীক্ষায় অংশ নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা গত ১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করে। ২০১২ সালে প্রতিষ্ঠিত মেধাবী কল্যাণ সংস্থা (এমকেএস) দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন শিক্ষা সহায়তা প্রদান করে আসছে।
আরও পড়ুন:
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি

















