ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
প্রেসক্লাবের কমিটি গঠন
তালাশ সভাপতি, মাসুদ সাধারণ সম্পাদক, সুশান্ত সাংগঠনিক সম্পাদক

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ৯৫ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া উপজেলা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। দুপচাঁচিয়া উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেইল বাস স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ প্রেসক্লাব দুপচাঁচিয়া শাখা অস্থায়ী কার্যালয়ে ক্লাবের কোষাধক্ষ্য মোঃ জহুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সহ-সভাপতি শফিকুল ইসলাম এর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি তালাশ তালুকদার, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি ও ক্লাবের উপদেষ্টা শিপন, সহ- সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য গৌতম চন্দ্র বসাক, কেয়া রানী সরকার, মোছাঃ লতা আক্তার, প্রমুখ। সভার শুরুতে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি ও বগুড় জেলা সভাপতি মহুরম আব্দুল হালিম মন্ডল এর অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়। পরে ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে পুনরায় মোঃ তালাশ তালুকদারকে সভাপতি (দৈনিক সোনালী কন্ঠ ), মোঃ মাসুদ রানাকে সাধারণ সম্পাদক (দৈনিক সংবাদ দিগন্ত), সুশান্ত মালাকারকে সাংগঠনিক সম্পাদক,(দৈনিক নাগরিক ভাবনা ও দৈনিক মানবাধিকার প্রতিদিন) মনোনীত করে ১৩ সদস্য বিশিস্ট আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।


















