ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / ৫৫ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরের জিয়ানগরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে মো. জুয়েল কাজী (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার পত্তাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল কাজী উপজেলার পত্তাশী গ্রামের হেমায়েত কাজীর ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে জুয়েল কাজী নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওর বিষয়ে অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে যুবক গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬