কটিয়াদীতে গ্রীষ্মকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত

- সর্বশেষ পরিমার্জন: ০৯:৩২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
- / ২৩ বার পঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রীষ্মকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কটিয়াদী পৌরসভার বাগরাইট গ্রামে কটিয়াদী প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর’র সভাপতিত্বে ও সাহিত্য সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক কবি হাবিব চিশতী । বক্তব্য রাখেন কটিয়াদী সাহিত্য সংসদের সহ সভাপতি কবি আব্দুর রহমান রুমী, আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবি অ্যাডভোকেট নবী হোসেন, কটিয়াদী সাহিত্য সংসদের সিনিয়র সহ-সভাপতি কবি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, কটিয়াদী সমাচারের সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বপন, সালুয়াদী স্বপ্ন পাঠাগার ও সংগ্রহশালার সভাপতি কবি গোলাপ আমীন, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার লেখক আশরাফুল ইসলাম সুমন, কটিয়াদী নজরুল একাডেমির সহ সভাপতি শামসুল আলম, গীতিকার ও শিল্পী মাছুম বিল্লাহ তাহের, কবি সাদেকুল ইসলাম, কবি রাকিবুল ইসলাম পাপ্পু, অবসরপ্রাপ্ত সেনা সদস্য কবি আব্দুল কাদির, কবি ও যাদু শিল্পী পলাশ বিশ্বাস প্রমুখ।
কবিতা পাঠ করেন কবি হারুন অর রশিদ, কবি নবী হোসেন, কবি আব্দুর রহমান রুমী, কবি গোলাপ আমীন, কবি হাবিব চিশতী, কবি জাহাঙ্গীর হোসেন, শামসুল আলম, কবি সাদেকুল ইসলাম, কবি আব্দুল কাদির, কবি পলাশ বিশ্বাস প্রমূখ।























