ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বগুড়ায় অনলাইন জু’য়ার এজে’ন্ট আ’টক, ল্যাপটপ-মোবাইল জ’ব্দ

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ৪ বার পঠিত

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা (কালিতলা) এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জু’য়ার এক না’রী এজেন্টকে আ’টক করেছে র্যাব-১২, সিপিএসসি বগুড়া। আটককৃত হলেন মোছাঃ খাদিজা খাতুন (২৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত আনুমানিক ১০টার দিকে শাজাহানপুর থানাধীন মাদলা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে খাদিজা খাতুনকে আটক করা হয়। অভিযানে জুয়ার কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে “Enjoy247”, “VELKI Live” ও “PLAY25” নামের অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। এছাড়া বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ব্যালেন্স ও হাজার হাজার ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।
র্যাব আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রলোভনমূলক লিংক ও রেফারেন্সের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছিল।
আটককৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















