ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

তালোড়া কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগারের আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • / ৫ বার পঠিত
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া:   বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগারের যৌথ আয়োজনে (২৫ মে সোমবার) সকাল সাড়ে ১০টায় সংগঠনের কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারফ সেলিম মুন্সি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন।আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগর গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা মোঃ মোনওয়ারুল করিম তালুকদার, গ্রন্থাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মুখলেছার রহমান, মোঃ ইয়াছিন হোসেন, মোঃ আরাফাত হোসেন, দিনেশ চন্দ্র শীল, মুন্নি রায় শান্তানা, আব্দুল মজিদ হারুন, আহসান হাবিব প্রমুখ। বক্তারা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতাবাদী দর্শন, সাম্যবাদী কবিতা ও সংগীত নিয়ে আলোচনা করেন। তারা বলেন, “নজরুল ছিলেন শোষিত-বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তাঁর ‘বিদ্রোহী’, ‘অগ্নিবীণা’ এবং গজল-গান আজও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জোগায়।বক্তারা নতুন প্রজন্মকে নজরুল সাহিত্য ও সংগীত চর্চায় সম্পৃক্ত করার আহ্বান করেন। পরে নজরুলের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তালোড়া কবিতা সংসদ ও নাগর গ্রন্থাগারের আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী পালিত

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬