ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পিরোজপুরে জাতীয় পার্টি নেতার কবর জিয়ারত করলেন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

হাসান মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ৬ বার পঠিত

পিরোজপুর অফিস:: জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পিরোজপুর সফরকালে জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার মরহুম তৌহিদ উদ্দিন শেখের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন। শনিবার (৩০ মে) বিকেলে শহরের শেখপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেন। এ সময় মরহুম তৌহিদ উদ্দিন শেখের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, দলের প্রবীণ নেতাদের অবদান স্মরণ ও মূল্যায়ন করার মধ্য দিয়েই সংগঠনের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব। মরহুম তৌহিদ উদ্দিন শেখ জাতীয় পার্টির জন্য যে অবদান রেখে গেছেন, তা দলের নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য খলিলুর রহমান, পিরোজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বশির আহমেদ, সহ-সভাপতি তৌনিক উল হক, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সোহেল, নাজিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রিয়াজউদ্দীন রিয়াজ হাং, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক হাসিব হোসেন মিলন, সদস্য সচিব পারভেজ খান, জেলা ওলামা পার্টির আহ্বায়ক মহিউদ্দিন জিহাদিসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন:






















