ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, তিনজন আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • / ৮ বার পঠিত
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‍্যাব-৫ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২৭ মে) গভীর রাতে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী মধ্যপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন মেহেরচণ্ডী মধ্যপাড়ার বাসিন্দা মো. আব্দুর রহমান (৬৪), কাশিয়াডাঙ্গা থানার সাইরগাছা এলাকার মো. মহসিন (৩০) এবং দামকুড়া থানার সূত্রাবন এলাকার মো. আব্দুল আলিম (৩৬)।
র‍্যাব জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পাশাপাশি একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তদন্তে আরও দুই ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তারা হলেন মো. শামীম (৫৫) এবং মো. কাশেম (৫০)। অভিযানের সময় তারা ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সন্ধানে কাজ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে একটি চক্রের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে ওই বাড়িতে সংরক্ষণ করা হয়েছিল বলেও তারা স্বীকার করেছেন।
র‍্যাবের কর্মকর্তারা জানান, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজশাহীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, তিনজন আটক

সর্বশেষ পরিমার্জন: ০৬:৫০:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬