ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ঈদকে ঘিরে রাজশাহী অঞ্চলে র্যাব-৫ এর কঠোর নিরাপত্তা ব্যবস্থা, পশুর হাটেও বিশেষ নজরদারি

অপু দাস:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
- / ৯ বার পঠিত

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মহানগরীসহ পাঁচ জেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৫। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, পশুর হাটে নিরাপদ কেনাবেচা নিশ্চিত করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান, পিএসসি জানান, ঈদকে সামনে রেখে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ ও জয়পুরহাট জেলায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে ও স্বস্তিতে পরিবারের কাছে ফিরতে পারেন, সে লক্ষ্যেই গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে র্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, ঈদযাত্রার সময় ছিনতাই, চুরি, ডাকাতি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির মতো অপরাধ ঠেকাতে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এবং ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি কাশিয়াডাঙ্গা মোড়, সিটি হাট মোড়, নওহাটা ব্রিজ, বেলপুকুর বাইপাসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। র্যাব-৫ জানায়, ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে সিটি হাট এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও জাল টাকার লেনদেন প্রতিরোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে হাট এলাকায় টাকা শনাক্তকারী মেশিন স্থাপন এবং পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোরবানির পশু কেনাবেচায় আসা মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য পশুর হাটে প্রাথমিক চিকিৎসা সেবাও চালু করা হয়েছে। বর্তমান গরম আবহাওয়ার কথা বিবেচনায় রেখে র্যাব-৫ এর তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এছাড়া পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। ক্রেতা ও বিক্রেতাদের সতর্কতার সঙ্গে লেনদেন করার পাশাপাশি সন্দেহজনক কোনো কার্যকলাপ চোখে পড়লে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
র্যাব-৫ এর অধিনায়ক বলেন, ঈদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপচেষ্টা ঠেকাতেও বিশেষ টিম কাজ করছে। যেকোনো ধরনের অপপ্রচার শনাক্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঈদকেন্দ্রিক ছুটিতে সাধারণ মানুষের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণকেও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র্যাব-৫
আরও পড়ুন:





















