ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, চিলমারীতে হোটেল মালিক গ্রেফতার

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ১৪ বার পঠিত
কুড়িগ্রামের চিলমারীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে কবির মিয়া (৪৫) নামে একটি আবাসিক হোটেলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ধর্ষণ মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। ঘটনাটি উপজেলার রমনা ইউনিয়নের রমনা ফেরিঘাট এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে ঘটেছে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার ঘুঘুমারীরচর এলাকার এক দম্পতি বৃহস্পতিবার রাতে নিজ এলাকায় ফেরার পথে রমনা ফেরিঘাটে এসে নৌকা না পেয়ে একটি আবাসিক হোটেলে অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, ওই নারীর স্বামী খাবার কিনতে বাইরে গেলে হোটেল মালিক জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। পরে স্বামী ফিরে এলে ভুক্তভোগী বিষয়টি তাকে জানান। পরদিন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগীর স্বামী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী, তার স্বামী ও শিশুসন্তানকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শুক্রবার রাতে অভিযুক্ত কবির মিয়াকে গ্রেফতার করা হয়।
চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, ধর্ষণ মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট আবাসিক হোটেলটির বৈধ অনুমোদন রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, হোটেলটি নিয়ে অতীতেও বিভিন্ন অভিযোগ উঠলেও সেগুলো তদন্তের অভাবে চাপা পড়ে গেছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, চিলমারীতে হোটেল মালিক গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০১:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬