ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
- সর্বশেষ পরিমার্জন: ১১:৫৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৩৬ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘Strategic Human Resource Management and Office Administration’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে বাউবির টিচার্স কনফারেন্স হলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
তিনি বলেন, বর্তমান চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর পরিবর্তনের যুগে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে নিয়মিত দক্ষতা উন্নয়ন, আত্মউন্নয়ন এবং নতুন জ্ঞান অর্জন অপরিহার্য। প্রশিক্ষণ একজন পেশাজীবীর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ, যোগাযোগ সক্ষমতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি সফট স্কিল অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা, সততা, দায়িত্ববোধ ও পেশাগত প্রতিশ্রুতির ওপর নির্ভর করে।
আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি দক্ষ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন বলে জানান। তিনি বলেন, বাউবির কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, উৎকর্ষ সাধন ও সেবার মান বৃদ্ধিতে আরও কার্যকর ও পেশাদার ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।






















