ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

দেবিদ্বার এসএ সরকারি কলেজে হেলথ ক্লাবের যাত্রা শুরু

এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ৩৭ বার পঠিত
এম.জে.এ মামুন:   দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজে ‘হেলথ ক্লাব’-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান এবং দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, “হেলথ ক্লাব শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন ও ব্যক্তিগত স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে উৎসাহিত করবে।”
মঙ্গলবার (৯ জুন) বিকেলে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় তিনি আরও বলেন, “হেলথ ক্লাব শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা নিজেদের শারীরিক সমস্যাগুলো খোলামেলা আলোচনা করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবে। স্বাস্থ্য ভালো থাকলে মেধার বিকাশ ঘটবে, আর মেধা ও অভিজ্ঞতাকে দেশ, জাতি এবং বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগানো সম্ভব হবে।”
কলেজের অধ্যাপক জহির উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক সাহেদ ইকবাল চৌধুরী, প্রভাষক মাহবুবা জিন্নাত, রাসেল আল মামুন, ফারজানা আক্তার, জসিম উদ্দিন, রাজিব রায়, রাসেদুল ইসলাম, বিধান তন্দ্র দেব ও আশ্বাস আক্তার। এছাড়া বক্তব্য দেন দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এবিএম আতিকুর রহমান বাশার।
অনুষ্ঠানে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক আলোচনা ছাড়াও শিক্ষার্থীদের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে চিকিৎসাসেবা দেন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন ও ডা. বায়েজিদ হোসেন।
অনুষ্ঠান শেষে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি অধ্যাপক আবু হানিফ এবং সাধারণ সম্পাদক এবিএম আতিকুর রহমান বাশার কুমিল্লা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বিশিষ্ট কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোসলেহ উদ্দিন মিছির মাস্টারসহ শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দেবিদ্বার এসএ সরকারি কলেজে হেলথ ক্লাবের যাত্রা শুরু

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬