জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের আহ্বান পুলিশ কমিশনারের

- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ২৭ বার পঠিত

রাসেল রানা, রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের মানবিকতা, পেশাদারিত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
বুধবার (১০ জুন ২০২৬) দুপুর ১২টায় পুলিশ কমিশনারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানা ও ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় মে-২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আরপিএমপি সূত্রে জানা যায়, গত মে মাসে মোট ১৪৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে মাদক সংক্রান্ত ৯১টি, অস্ত্র আইনে ১টি, নারী ও শিশু নির্যাতনের ৫টি, ধর্ষণের ২টি, চুরির ১২টি এবং অন্যান্য ৩৫টি মামলা রয়েছে।
একই সময়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৯২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৭ দশমিক ৯৪৫ কেজি গাঁজা, ১ হাজার ২৪৯ পিস ইয়াবা, ৩ দশমিক ২ গ্রাম হেরোইন, ৩০ পিস ট্যাপেন্ডল, ৬ বোতল ফেন্সিডিল, ৩০ দশমিক ৭৫০ লিটার চোলাই মদ এবং ২৫ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫ হাজার ৫২৫ টাকা।


















