ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নূরী আলম সিদ্দিকীর গণসংযোগ

সোহেল রানা, পাইকগাছা
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৩২ বার পঠিত

সোহেল রানা, পাইকগাছা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ নুরী আলম সিদ্দিকী ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
সাম্প্রতিক সময়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।
হাফেজ নুরী আলম সিদ্দিকী বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি মাঠে কাজ করছি। নির্বাচিত হলে সোলাদানা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ গণসংযোগ কর্মসূচি ইউনিয়নজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

















