ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সাঁতার প্রতিযোগিতার পুরস্কার ও মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী

ফজলুল কবির গামা, ঝিনাইদহ
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৯ বার পঠিত

ফজলুল কবির গামা, ঝিনাইদহ: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা শেষে মোট চারটি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বালক ও বালিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস। এছাড়া অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রশিক্ষক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী মোট ২১টি সেশনে পরিচালিত এই সাঁতার প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে অংশগ্রহণ করে। সমাপনী বক্তব্যে অতিথিরা জীবনরক্ষাকারী সাঁতার শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা শিশু-কিশোরদের নিরাপদ ও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন এবং ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

















