ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
উলিপুরে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ২৬ বার পঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্য মিছিল, নৈরাজ্য সৃষ্টি ও অপতৎপরতা বৃদ্ধির প্রতিবাদে এবং এ বিষয়ে প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (১০ জুন, ২০২৬) বিকেলে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে উলিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের কথিত অপতৎপরতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
মিছিল শেষে বড় মসজিদ মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাফর সোহেল, রানা , রংপুর কারমাইকেল কলেজের সাবেক জি এস ফিরোজ করীর কাজল, মইন ও খাইরুল খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “সরকার ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরপরও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। উলিপুরে এ ধরনের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না।”
তারা আরও বলেন, “নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। পাশাপাশি তাদের সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ছাত্রদল সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”
সমাবেশে বক্তারা সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য সৃষ্টি এবং বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।
বিক্ষোভ মিছিলে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকতে দেখা যায়।
কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলে নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।
আরও পড়ুন:
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি


















