ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সিএনজি-অটোরিকশা সংঘর্ষে সাংবাদিক আরিফুল আহত

আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ১১:২৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ২৯ বার পঠিত

আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী স্ট্যান্ড এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ৮ জুন (সোমবার) সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার পথে বনানী স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সাংবাদিক আরিফুল ইসলাম পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে একটি সিএনজিতে অবস্থান করছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা দাঁড়িয়ে থাকা সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও চোখে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় সাংবাদিক আরিফুলের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে ইতিমধ্যেই তার চোখে একটি জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা তার চোখে ৭টি সেলাই দিয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসা চলমান রয়েছে। এদিকে সাংবাদিক আরিফুল ইসলামের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উদ্বেগ দেখা দেয়। তার দ্রুত সুস্থতা ও কর্মস্থলে ফেরার কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার সহকর্মী ও পরিবার।


















