ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পুলিশকে ছুরিকাঘাত করে ফাইল ছিনতাইয়ের চেষ্টা

আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ১১:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ২৭ বার পঠিত
আব্দুল হান্নান,শাজাহানপুর (বগুড়া):   বগুড়ার শাজাহানপুর উপজেলায় মামলার তদন্ত শেষে ফাঁড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এসআই (উপ-পরিদর্শক) মো. মইনুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল বলে জানা গেছে। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসআই মইনুল ইসলাম একটি মামলার তদন্তকাজ শেষ করে শাজাহানপুর থানা থেকে মোটরসাইকেলযোগে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পেপসি কোম্পানির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।
​দুর্বৃত্তরা জোরপূর্বক তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে মইনুল ইসলাম বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক অটোরিকশাচালক উদ্ধার করেন। পরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
​কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, ​”মামলার তদন্ত শেষে ফেরার পথে এসআই মইনুলের ওপর হামলা চালানো হয়েছে। তার চিকিৎসা চলছে। সরকারি কাজে বাধা ও একজন পুলিশ কর্মকর্তার ওপর হামলার এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অভিযান চালাচ্ছে।”

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পুলিশকে ছুরিকাঘাত করে ফাইল ছিনতাইয়ের চেষ্টা

সর্বশেষ পরিমার্জন: ১১:১৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬