ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও শ্রেষ্ঠ সদস্যদের পুরস্কার প্রদান

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৪৭ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরা জেলা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মে-২০২৬ মাসের কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাব্বির আহমেদ।
প্যারেড শেষে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তিনি মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শুনে দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় মে মাসে দায়িত্ব পালনে অসাধারণ কর্মদক্ষতা, সফল অভিযান পরিচালনা, তথ্য সংগ্রহ, তদন্ত ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পুরস্কৃত করা হয়।
বিশেষ পুরস্কারপ্রাপ্তরা হলেন পুলিশ পরিদর্শক মোঃ শাহাদৎ হোসেন এবং পুলিশ পরিদর্শক মুন্সী রাসেল হোসেন।
শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন এসআই মোঃ আঃ মালেক। শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই অজয় দাস। শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন এএসআই মোহাম্মদ এমাদুল হক। এছাড়া বিশেষ পুরস্কার (ফোর্স) পেয়েছেন এএসআই (সশস্ত্র) মিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে পিআরএল গমনকারী নায়েক মোঃ সিরাজুল ইসলাম ও নায়েক মোঃ কেরামত আলী, পিপিএম-কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি বদলিজনিত কারণে কয়েকজন কর্মকর্তাকেও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



















