ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
ইয়াবা ও কোরেক্সসহ মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেফতার

ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:২২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৪৭ বার পঠিত

ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিলের বিকল্প কোরেক্সসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মন্ডল ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল শনিবার (০৬ জুন) আনুমানিক দুপুর ১.০০ ঘটিকায় জেলার কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলাব্যাপী মাদক নির্মূলে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কালীগঞ্জ থানার একটি অভিযানিক দল বলিদাপাড়া এলাকার বালিয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে। সেখানে মাদক ব্যবসায়ী জীবনের সহযোগী সুজন আহমেদের বাসায় তল্লাশি চালিয়ে ৩২২ পিস ইয়াবা এবং ১৯ বোতল কোরেক্স উদ্ধার করা হয়। এই ঘটনায় সুজন ও জীবনকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—কালীগঞ্জ থানার বানুরিয়া এলাকার মৃত ইলাহী মন্ডলের ছেলে জীবন মন্ডল (৩২) এবং একই থানার বলিদাপাড়া (বালিয়াডাঙ্গা) এলাকার মোঃ আলতাফ মন্ডলের ছেলে সুজন আহমেদ (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত প্রধান আসামি জীবনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক মাদকের মামলা রয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে এই ধরনের বিশেষ ও চিরুনি অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

















