ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের দেবীপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / ২২ বার পঠিত

পিরোজপুর অফিস ও মঠবাড়িয়া প্রতিনিধি :: পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা আঞ্চলিক মহাসড়কের দেবীপুর এলাকায় একটি কাঁচামালবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের একটি অংশ ভেঙে পড়ায় মঠবাড়িয়া উপজেলার সঙ্গে পিরোজপুরের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সঙ্গে পিরোজপুরের সঙ্গে বরগুনা জেলার সরাসরি সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। বুধবার (১০ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুষখালী-মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের মালিকানাধীন একটি কাঁচামালবোঝাই ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ বেইলি ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি খালে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্রিজের উভয় প্রান্তে শত শত যানবাহন আটকা পড়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ট্রাকটি উদ্ধার এবং জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। যত দ্রুত সম্ভব সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা ও বরগুনাগামী যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের দেবীপুরে বেইলি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

সর্বশেষ পরিমার্জন: ০৩:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬