ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
নাজিরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৩৫ ছানি রোগী শনাক্ত

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ১৩ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রবীণ কল্যাণ কর্মসূচির উদ্যোগে শহীদ জিয়া কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন। এ সময় বিভিন্ন চক্ষু রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়। শনাক্তকৃত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বরিশালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক এর পিরোজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার নাসির উদ্দিন, আঞ্চলিক সমন্বয়কারী (প্রবীণ কর্মসূচি) মো. ফখরুল, ইউপিসি সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা গোলাম রাসেলসহ প্রবীণ কল্যাণ কর্মসূচির অন্যান্য কর্মকর্তারা। আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে মোট ১৯৫ জন রোগী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৫ জন ছানি রোগী শনাক্ত হন, যাদের বিনামূল্যে অপারেশনের আওতায় আনা হবে। স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার দাবি জানান।
আরও পড়ুন:


















