ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
ক্যান্সারজয়ী লড়াইয়ে মানবিকতার হাত

দেবিদ্বারে অসহায় রোগীকে আর্থিক সহায়তা

এম.জে.এ মামুন
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৩৪ বার পঠিত
এম.জে.এ মামুন:   “ক্যান্সার রোগীদের শুধু ওষুধই নয়, প্রয়োজন মানসিক শক্তি ও সামাজিক সমর্থন। রোগকে ভয় না পেয়ে যোদ্ধার মতো মোকাবিলা করতে হবে।” এমন প্রত্যয়ী বার্তা দিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান এবং দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আহসান পারভেজ।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩টায় দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত “Raise Your Hands for Needy Cancer Patients” গ্রুপের উদ্যোগে এবং “দেবিদ্বার উপজেলা জনকল্যাণ সংঘ”-এর সহযোগিতায় আয়োজিত এক মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, ক্যান্সার শুধু শারীরিক কষ্টই বয়ে আনে না, এটি একটি মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের জন্য ভয়াবহ অর্থনৈতিক সংকটও সৃষ্টি করে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়ে। এমন বাস্তবতায় অসহায় ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ।
তিনি আরও বলেন, “নিজেদের রোগী নয়, যোদ্ধা হিসেবে ভাবুন। ইতিবাচক মনোভাব ও সাহস নিয়ে এগিয়ে গেলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব। ড. জেসমিন পারভীন সিমা তারই একটি উজ্জ্বল উদাহরণ।”
ঢাকা বাংলা সরকারি কলেজের অধ্যাপক ড. জেসমিন পারভীন সিমার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আনোয়ার হোসেন ভুলু পাঠান, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সমাজসেবক মো. মোজাফ্ফর আহমেদ, দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল এবং ক্যান্সার আক্রান্ত মো. শাহ আলমসহ অনেকে।
অনুষ্ঠানে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন ডা. মো. আল আমিন ও ডা. মো. সাহেদ কামাল।
এ সময় গলা, ফুসফুস, স্তন, জরায়ু, রক্ত ও মস্তিষ্কের ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত ৩৮ জন অসহায় রোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বিভিন্ন ভেষজ ও ঔষধি গাছের চারা, ফল ও সবজির বীজ বিতরণ করা হয়।
বিশেষজ্ঞরা রোগীদের এসব গাছের পরিচর্যা ও দৈনন্দিন জীবনে ব্যবহারবিধি সম্পর্কেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সহায়তা নিতে আসা এক বৃদ্ধ ক্যান্সার রোগীর স্বজন আবেগঘন কণ্ঠে বলেন, “চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমরা প্রায় দিশেহারা হয়ে পড়েছি। এমন সংকটময় সময়ে কেউ এভাবে পাশে দাঁড়াবে, তা কল্পনাও করিনি। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।”
সভাপতির বক্তব্যে ড. জেসমিন পারভীন সিমা বলেন, “আমি নিজেও একজন ক্যান্সারযোদ্ধা। নিজের অভিজ্ঞতা থেকেই সমাজের প্রতি সামান্য দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারা এবং তাদের সংগ্রামের অংশ হতে পারাই আমার সবচেয়ে বড় সার্থকতা। সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে কোনো ক্যান্সার রোগী নিজেকে একা মনে করবেন না।”
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগেই অনুষ্ঠান শেষ হলেও মিলনায়তনজুড়ে ছড়িয়ে পড়ে মানবিকতার উষ্ণ আবহ। উপস্থিত সবার মতে, এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, ক্যান্সার আক্রান্ত মানুষের মনে নতুন করে বাঁচার সাহস ও আশার আলো জাগিয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

ক্যান্সারজয়ী লড়াইয়ে মানবিকতার হাত

দেবিদ্বারে অসহায় রোগীকে আর্থিক সহায়তা

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬