ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা

মোটরসাইকেল ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত-৬

রাজু আহমেদ, রাজবাড়ী
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৯ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী:    রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুসহ মোট ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পাংশার দিকে যাচ্ছিল পথিমধ্যে অটোর সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু, অটোচালকসহ মোট ৬ জন গুরুতর আহত হন।
আহতরা হলেন— উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সিফাত মন্ডল (১৮), মালিয়াট গ্রামের কামাল শেখের ছেলে সিয়াম শেখ (২১) ও একই গ্রামের আব্বাস শেখের ছেলে অমিত হাসান (২১), মাজবাড়ী ইউনিয়নের কুশরডাঙ্গী গ্রামের রুহুল আমীন ও তার মেয়ে নামিবা বেগম (৪০), এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কাজী ফজলুল রহমান (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মুহূর্তেই ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, “ধাক্কাটা এতই ভয়াবহ ছিল যে সবাই রাস্তায় ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের নিকটস্থ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখান থেকে দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সিফাত মন্ডলের অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে রেফার করা হয়।এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

মোটরসাইকেল ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে আহত-৬

সর্বশেষ পরিমার্জন: ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬