ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৩ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর “সূচনা সভা”অনুষ্ঠিত

মজনু মিয়া,গাইবান্ধা
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৭ বার পঠিত
মজনু মিয়া,গাইবান্ধা:   গাইবান্ধায় চরাঞ্চলের মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল নতুন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’। এ উপলক্ষে  ১৩ জুন (শনিবার) সকাল ১০ ঘটিকায় জেলা শহরের বাস টার্মিনাল সংলগ্ন যমুনা ক্লিনিকে সংগঠনটির এক “সূচনা সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত “সূচনা সভা”অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) জনাব ডা: এবিএম আবু হানিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি-এর এজিএম জনাব মো: শফিকুল ইসলাম।
উক্ত সূচনা সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজন হিসেবে উপস্থিত ছিলেন আখতারুজ্জামান ফারুকী, গাইবান্ধা সরকারি বয়েজ স্কুলের সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, গাইবান্ধা পৌরসভার ট্যাক্স কালেক্টর নূর হোসেন, গাইবান্ধা জজ কোর্টের অ্যাডভোকেট আলামিন, বিরামপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার রুহুল আমিন এবং বিশিষ্ট সমাজসেবক খালিকুজ্জামান সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, গাইবান্ধার চরাঞ্চলের অবহেলিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন দুর্যোগে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই এই সংগঠনের যাত্রা শুরু হলো। বক্তারা দলমত নির্বিশেষে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সবাইকে ‘হৃদয়ে চরাঞ্চল’ সংগঠনের পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ডা: এবিএম আবু হানিফ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং একটি মানবিক ও সমৃদ্ধ চরাঞ্চল গঠনে সবার সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সামাজিক সংগঠন ‘হৃদয়ে চরাঞ্চল’-এর “সূচনা সভা”অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০৬:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬