ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১৫ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় নবনির্বাচিত সভাপতি’র পরিচিতি-সংবর্ধনা

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ২৯ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট: কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটি’র সভাপতি মোহাম্মদ জুয়েল মজুমদারের পরিচিতি, সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান রবিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমাজ সেবক আব্দুল হামিদ মানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটি’র সভাপতি মোহাম্মদ জুয়েল মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান।
অনুষ্ঠান শুরুতে সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটি’র সভাপতি মোহাম্মদ জুয়েল মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় শিক্ষক ও অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় অফিস সহকারী আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আইয়ুব বাঙ্গালী, প্রাক্তন শিক্ষক আব্দুল মমিন, শিক্ষক রাবেয়া আক্তার, বেলাল উদ্দিন মজুমদার, ইউনুস খান, আবুল হোসেন পাটোয়ারী।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নারী ও শিশু নির্যাতন সচেতনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




















