ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ৪০ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক:    অসৌজন্যমূলক আচরণের অভিযোগে রাষ্ট্রীয় সফর বাতিল করে ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তবে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন। উপদেষ্টা ডা. জাহেদ প্রতিমন্ত্রী পদমর্যাদায় কূটনীতিক পাসপোর্ট পাবার যোগ্য।

সূত্র জানায়, রোববার বিকেল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করেন। এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

পরে পরিস্থিতি বুঝতে পেরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মান এবং প্রটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডা. জাহেদ উর রহমান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬