ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

নাগরিকভাবনা ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ২৮ বার পঠিত

নাগরিকভাবনা ডেস্ক:    জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। জাদুকরি এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। ৩-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো আর্জেন্টিনা। জাদুকরি এক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিকে আলজেরিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। ৩-০ গোলের বড় জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।

আলজেরিয়া বিপক্ষে হ্যাটট্রিক করে এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।

প্রথমার্ধের ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলের দেখা পান মেসি। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান তিনি। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় ফের গোলের দেখা পান মেসি। মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।

ম্যাচের ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে এলএমটেন। এটাই বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

সর্বশেষ পরিমার্জন: ১১:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬