ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

লালপুরে লাখ টাকা প্রাইজ মানির ক্রিকেট ফাইনাল, পুরস্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী পুতুল

নাটোর জেলা প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • / ৪ বার পঠিত
নাটোরের লালপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লাখ টাকা প্রাইজ মানির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। শুক্রবার (৫ জুন ) রাতে উপজেলার ঐতিহ্যবাহী লালপুর ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক গোলাম মোস্তফা তুহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রতিযোগিতা যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাইনাল খেলায় দুই শক্তিশালী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন হাজারো দর্শক। খেলা শেষে বিজয়ী দলের হাতে লাখ টাকা প্রাইজ মানি তুলে দেওয়া হয়, যা পুরো টুর্নামেন্টকে ঘিরে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ, বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এ আয়োজনকে ঘিরে লালপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

লালপুরে লাখ টাকা প্রাইজ মানির ক্রিকেট ফাইনাল, পুরস্কার বিতরণ করলেন প্রতিমন্ত্রী পুতুল

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬