ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য দুপচাঁচিয়ায় গ্রেফতার

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১৫ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ই জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) তাজমিলুর রহমান জানান,বৃহস্পতিবার গভীর রাতে সংবাদ পাওয়া যায় যে একটি সংঘবদ্ধ ডাকাত দল উপজেলার তিষিগাড়ি এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির পরিকল্পনা করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা সম্ভব হয়।আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার, দুটি ধারালো চাকু, একটি রেঞ্জ, একটি চাইনিজ কুড়াল, দুইটি গামছা ও কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য স্বীকার করেছে বলে পুলিশ জানায়। পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী তারা এর আগে নন্দীগ্রাম ও শিবগঞ্জ উপজেলায় সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ছিল। এছাড়াও চৌমুহনী এলাকার একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে তারা স্বীকার করেছে। এ ঘটনায় দুপচাঁচিয়া থানার এসআই সজিব মাহমুদ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি,অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
ওসি তাজমিলুর রহমান আরো জানান,গ্রেফতারকৃতদের শুক্রবার (৫ই জুন) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান ঘটনার বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানান। এতে জানা গেছে গ্ৰেফতারকৃতরা হলেন, জেলার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে সোহেল (২৮), কাহালু উপজেলার চানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) এবং একই উপজেলার পাঁচপীর নলঘরিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে হালিম (২০)। এদিকে পুলিশের এই সফল অভিযানের ফলে একটি সম্ভাব্য ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এতে স্বস্তি ফিরেছে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে।
আরও পড়ুন:





















