ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দেবিদ্বারে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

সিনিয়র স্টাফ রিপোর্টার:
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১০ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মাদক সেবনের অপরাধে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ জুন) দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের এই সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শুভপুর এলাকার মোখলেছুর রহমানের ছেলে সিয়াম (২১), খিরাইকান্দি এলাকার লিটন মিয়ার ছেলে মো. সাব্বির (১৮) এবং একই এলাকার মোখলেছুর রহমানের ছেলে নাহিদুল ইসলাম (১৮)।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে সিয়ামকে ৩ (তিন) মাস, সাব্বিরকে ১ (এক) মাস এবং নাহিদুল ইসলামকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে প্রশাসন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন:





















