ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ঠাকুরগাঁওয়ে ডলার কারবারি চক্রের ৮ সদস্য আটক

আশরাফুল ইসলাম,ঠাকুরগাঁও:
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৭ বার পঠিত
​ঠাকুরগাঁও জেলার ভুল্লী উপজেলায় অবৈধভাবে বিদেশি ডলার ক্রয়-বিক্রয় ও আদান-প্রদানের সময় হাতেনাতে ৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৫ জুন) উপজেলার ১৮ নং সুকানপুকুরী ইউনিয়নের বাংরোট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে প্রাথমিকভাবে ৪ জনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— মালেক, আশরাফুল, হাবিবুর রহমান ও মোখলেসুর রহমান। ​বাকি ৪ জনের নাম ও বিস্তারিত ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
​প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের মধ্যে ২ জনের স্থায়ী ঠিকানা পার্শ্ববর্তী পঞ্চগড় জেলায় এবং অন্য ২ জনের স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে। ঘটনাস্থল থেকে আটক করার পর আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ভুল্লী থানায় হস্তান্তর করা হয়েছে। ​ভুল্লী থানা পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে আর কারা জড়িত এবং এই অবৈধ ডলারের উৎস কী, তা উদঘাটনে গভীর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঠাকুরগাঁওয়ে ডলার কারবারি চক্রের ৮ সদস্য আটক

সর্বশেষ পরিমার্জন: ০৭:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬