ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ৯ বার পঠিত

গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে বিএনপি সরকার সে অধিকার নিশ্চত করতে বদ্ধপরিকর। ধর্মকে কেন্দ্র করে কোন বিভেদ সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে বক্তব্যে তিনি  এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, শ্রী কৃষ্ণ মানব কল্যান, ন্যায় প্রতিষ্ঠা ও বিশ্বশান্তির বার্তা নিয়ে যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তিনি ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের মাধ্যমে শান্তি, শৃঙ্খলা ফিরিয়ে আনার শিক্ষা দিয়েছেন। বর্তমান বিশ্বে সংঘাত, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয়ের সময়ে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গাজীপুর ১ আসনের সকল মন্দির ও শ্মশানে অনুদান দেবার প্রতিশ্রুতি দেন। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দেবার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল হিন্দুধর্মাবলীদের ব্যবসা প্রতিষ্ঠান ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহন করেন। দেশের সকল হিন্দুদের নিরাপত্তার জন্য বিএনপি পরিবার সব সময় পাশে থাকবে। এ সময় তার সাথে বিএনপির ও অঙ্গসংগঠনের  স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে : মজিবুর রহমান এমপি

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬