ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মৃণাল চৌধুরী সৈকত 
  • সর্বশেষ পরিমার্জন: ০২:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / ১৩ বার পঠিত

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি মরহুম আব্দুল হামিদ খান এবং সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী কামালের শাশুড়ির রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ নূরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন পনির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক নির্বাচন কমিশনার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক শেখ রাশেদ-উল হোসেন কমল, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সহ-সভাপতি এরশাদ আলম শরীফ, মহানগর প্রেসক্লাবের সদস্য আব্দুল হাকিমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা মরহুম আব্দুল হামিদ খান এবং মোঃ জাকির হোসেন চৌধুরী কামালের শাশুড়ির কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, মরহুম আব্দুল হামিদ খান ছিলেন একজন স, নিষ্ঠাবান ও মানবিক সাংবাদিক। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বিনয়ী আচরণ, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং পেশাগত দায়িত্ববোধ সাংবাদিক সমাজে তাকে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
বক্তারা আরও বলেন, একজন ভালো মানুষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আব্দুল হামিদ খানের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে শুধু সাংবাদিক সমাজই নয়, পুরো এলাকাবাসী একজন নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারিয়েছে। একইসঙ্গে তারা মোঃ জাকির হোসেন চৌধুরী কামালের শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক হাজী মোঃ রাশেদ-উল হোসেন কমল। মোনাজাতে মরহুমদের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিক ও অতিথিরা মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সংগঠনের সদস্য ও তাদের পরিবারের কল্যাণে এ ধরনের মানবিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ পরিমার্জন: ০২:০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬