ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কটিয়াদী উপজেলা জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাঈম ইসলাম, কটিয়াদী:
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ০ বার পঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা জামায়াতের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আজিজুল হক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রণি কাউসারী, উপজেলা অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার এবং উপজেলা মানবসম্পদ সেক্রেটারি ওয়াহিদুল হক মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে আয়োজকরা জানান। তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বৃদ্ধি করবে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কটিয়াদী উপজেলা জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬