মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রপাতে মায়ের মৃত্যু

- সর্বশেষ পরিমার্জন: ০৫:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৩১ বার পঠিত

মো: রায়হান মাহামুদ: গাজীপুরের কালীগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বজ্রপাতে শারমিন বেগম (২৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শারমিন বেগম বেতুয়া গ্রামের রায়হান মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তার মেয়ে মাহিরা তাসমিন বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ছুটির পর মেয়েকে আনতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোস্তফা আল হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

















