ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাংচুর
বন্ধুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

মজনু মিয়া, গাইবান্ধা
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৩ বার পঠিত

মজনু মিয়া, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রামে কিশোর রাহাত (১৫) হত্যার ঘটনায় অভিযুক্ত দুই কিশোরের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
বুধবার ১৭ জুন সকালে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এ সময় বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হলে স্থানীয়দের বাধায় তা ব্যর্থ হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে পুকুরে গোসল করতে গিয়ে তর্কের জেরে রাহাতকে পানির নিচে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হামলা-ভাঙচুরের ঘটনাসহ পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















