ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

সুন্দরবনে কুমিরের আক্রমণে মৎস্যজীবী নারী নিহত

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / ৩৬ বার পঠিত

শহীদুল ইসলাম সোহাগ, শরনখোলা (বাগেরহাট):   সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারী মৎস্যজীবী প্রাণ হারিয়েছেন। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মোটরচালক জাহিদুল শেখের মা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় সেলিনা বেগম সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে চিংড়ির রেণু পোনা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর গভীরে টেনে নিয়ে যায়। কাছাকাছি থাকা অন্য জেলেরা তাৎক্ষণিক চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, নদীতে মাছ ধরার সময় অসাবধানতাবশত কুমিরের আক্রমণের শিকার হন ওই নারী। বন বিভাগের পক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার পর সুন্দরবনসংলগ্ন জয়মনিসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জেলেদের সুন্দরবনের নদী-খালে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সুন্দরবনে কুমিরের আক্রমণে মৎস্যজীবী নারী নিহত

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬