ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

বর্ণ দিয়ে সাজানো বিদ্যালয়টি যেন একটি পাঠ্য বই!

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
  • / ১৬৯ বার পঠিত

সরকার সালাউদ্দীন সুমন, বিশেষ প্রতিনিধি (নীলফামারী): বর্ণমালা, ছন্দ, কবিতা আর প্রাকৃতিক দৃশ্যে সাজানো হয়েছে বিদ্যালয়টি। বিষয়ভিত্তিক ও নান্দনিক ছোঁয়ায় বিদ্যালয়টির দেয়াল গুলো হয়ে উঠেছে পাঠ্য বই। শিশুরা বিদ্যাল মাঠে খেলতে গিয়ে দেয়ালে আঁকা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কবিতা,ছড়া,ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর, বিভিন্ন পশু পাখির ছবি, ও গ্রামীণ চিত্রের সাথে পরিচিত হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের প্রশংসা কুড়িয়েছেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কামার পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকমন্ডলী

প্রাথমিক শিক্ষা অফিসের সূত্র মতে, সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ৭৮ টি প্রাথমিক বিদ্যালয় কে তিনটি ক্লাসটারে ভাগ করা হয়েছে। ক্লাসটার গুলোর নাম রাখা হয়েছে পূর্ব বদলাগাড়ি, কামারপুকুর ও রামকৃষ্ণ। এর মধ্যে কামারপুকুর ক্লাসটারের শহর ও গ্রামের প্রতিটি বিদ্যালয় নতুন রুপে সাজানো হয়েছে। দেয়ালে লেখা রয়েছে আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল, স্বপ্ন দেখতে শেখো। কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবেনা। আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই কেন,আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন এ ধরনের নানান উপদেশ ও নীতি কথা।

এ বিষয়ে জানতে চাইলে ক্লাসটারের তদারকি ও সরকারি শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেসা বলেন,শিক্ষার্থীদের নান্দনিক শিক্ষা দিতেই প্রাক প্রাথমিকের শ্রেণী কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়া আইসিটি কক্ষ বিদ্যালয় সজ্জিত করন কাজটি চলমান রয়েছে। বিদ্যালয় উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন বাজেট নিয়ে এসব কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাকির হোসেন সরকার জানান,শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় এসব করা সম্ভব হয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে চলতি বছর রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে আমাকে নির্বাচিত করে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বর্ণ দিয়ে সাজানো বিদ্যালয়টি যেন একটি পাঠ্য বই!

সর্বশেষ পরিমার্জন: ১০:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪