ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ

কুবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৩৮ বার পঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে একদল ছাত্রজনতা আটক করে মারধর করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

তথ্যসূত্রে জানা যায়, মাহমুদুর রহমান মাসুম ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক মহিনুল ইসলাম জানান, মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।উল্লেখ্য, মাহমুদুর রহমান মাসুম বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কুবি ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৬:২২ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫