ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
কাউখালীতে ভূমি সেবা বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ১১৫ বার পঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে মাধ্যমিক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে জমির জমার সংক্রান্ত বিষয় সচেতনতামূল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হল রুম (১০ ফেব্রুয়ারি)সোমবার সকালে ভূমি সেবা বিষয়ক সচেতনতামূল প্রশিক্ষণ কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রুস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এ সময় উক্ত কর্মশালায় স্কুলের ৫০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ বলেন, আমরা সার্বক্ষণিক চেষ্টা করি জনগণের সেবা করার জন্য। উপজেলার ইউনিয়নের প্রতিটি ভূমি অফিসে আমাদের কর্মকর্তা বৃন্দ স্থানীয় ভূমি সংক্রান্ত বিষয় সঠিক পরামর্শ ও সেবা দিয়ে থাকে। তিনি আরো বলেন জমির নামজারি করতে সরকার নির্দেশিত টাকা নেওয়া হয় । তিনি আরো বলেন, ভূমি সংক্রান্ত ব্যাপারে কোন অভিযোগ থাকলে সরাসরি আমাদের কাছে অভিযোগ দিন। আমরা জনগণের সেবা করার জন্য চাকরি করছি। ভূমি অফিসের কোন কর্মচারী যদি অনিয়ম করে তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
ভূমি সেবা পেতে সরকার নির্ধারিত টাকা ছাড়া যদি কোন ব্যক্তি অতিরিক্ত টাকা দাবি করে তাৎক্ষণিকভাবে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদেরকে ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন ও নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করেন। কর্মশালা শেষে উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন:

















