ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন আর্জেন্টিনার

  • স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৮৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:    ১৯৩০ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে বহু রেকর্ডই হয়েছে। কিন্তু আর্জেন্টিনা সম্প্রতি যা করল, সে রেকর্ড আর কারও নেই। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে নতুন এই রেকর্ড গড়ল আর্জেন্টিনা।

কানসাস সিটিতে অতিরিক্ত সময়ে দশজনের সুইজারল্যান্ডকে হারায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজের দুর্দান্ত এক কার্লিং শট আর লাউতারো মার্তিনেজের ফিনিশিংয়ে এই জয় পায় দক্ষিণ আমেরিকার দলটি। এই জয়ের মধ্য দিয়েই নতুন ইতিহাস গড়ল তারা।

ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে আর্জেন্টিনাকে এগিয়ে নেন আলেক্সিস ম্যাক আলিস্তার। টুর্নামেন্টের যৌথ সর্বোচ্চ গোলদাতা হিসেবে এখনো শীর্ষে আছেন মেসি। যদিও এই ম্যাচে নিজে গোল করতে পারেননি তিনি, তবে একটি অ্যাসিস্ট করে ম্যাচ শেষ করেন তিনি। প্রথমার্ধে বেশ প্রাধান্য দেখায় সুইজারল্যান্ড। সেই প্রাধান্যের সুবাদে ৬৭ মিনিটে সমতা ফেরান দান এনদোয়ে।

নির্ধারিত সময়ে কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুর্দান্ত এক কার্লিং শটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন আলভারেজ। এরপর মার্তিনেজের গোলে সুইজারল্যান্ডের ফেরার সব আশা শেষ হয়ে যায়। সেমিফাইনালে জায়গা করে নেয় শিরোপাধারী আর্জেন্টিনা।

৩-১ গোলের এই জয়ে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ল দক্ষিণ আমেরিকার এই দল। টানা ১২তম ম্যাচে দুই বা তার বেশি গোল করল তারা। ফিফা বিশ্বকাপের ইতিহাসে টানা ১২ ম্যাচে অন্তত দুই গোল করা প্রথম দল হয়ে গেল আর্জেন্টিনা। ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে গড়া উরুগুয়ের টানা ১১ ম্যাচের আগের রেকর্ড ভেঙে দিল তারা।

শিরোপাধারী আর্জেন্টিনার জন্য এটি ছিল স্মরণীয় এক মুহূর্ত। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেও এই গোল করার ধারা অব্যাহত রাখতে মুখিয়ে থাকবে তারা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

13 September 2026

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

৯৬ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন আর্জেন্টিনার

সর্বশেষ পরিমার্জন : ০৫:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬