জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে ‘স্বপ্নের ফুলবাড়ী’ ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় অংশ নেয় কাশিপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও ভাঙ্গামোড় ইউনিয়ন ফুটবল একাদশ।
সম্প্রতি অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।
খেলায় উপস্থিত ছিলেন কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. জাহিদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আব্দুর রহমান, কাশিপুর ইউনিয়ন শাখার আমীর মাওলানা মো. গোলজার হোসেন, ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আমীর মো. আবু ছাত্তার সাজু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজা।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রীতি ম্যাচটি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক সুন্দর দৃষ্টান্ত তৈরি করে। স্থানীয়রা এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম) 


















