ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক:      ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।  তার কার্যালয়ের বরাতে বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠান পিছিয়ে যাওয়ায় তিনি এই সফরে যাচ্ছেন না।

সফর বাতিলের এক দিন আগে ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন, সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। তবে সেই বৈঠক হবে কি না, তা তখনও নিশ্চিত ছিল না।

অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কোনো বৈঠকের সূচি নির্ধারিত ছিল না।

এদিকে, ইরান ইস্যুত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

কাটজের দপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

কাটজের দপ্তর জানিয়েছে, ওই আলাপচারিতায় হেগসেথ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কাটজকে অবহিত করেন। পাশাপাশি সম্ভাব্য যেকোনো নতুন পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

এ সময় কাটজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সিরিয়া, গাজা ও লেবাননে ইসরাইলের চলমান সামরিক তৎপরতা সম্পর্কেও অবহিত করেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

উদ্যোক্তা তৈরির পরিবেশই আরও শক্তিশালী করবে দেশের বাণিজ্য ও অর্থনীতি

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

বুড়িচং প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি খোরশেদ, সম্পাদক জহিরুল, সাংগঠনিক সম্পাদক জাকির

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু, নেপথ্যে যে কারণ

সর্বশেষ পরিমার্জন : ০৩:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬