ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
কুষ্টিয়ায় শ্রমিক মজলিসের সমাবেশ

শ্রমিকদের দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান

ইকবাল হাসান, নড়াইল:   শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বাদ মাগরিব স্থানীয় কুটিপাড়া কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোহাম্মদ জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস জেলা সাধারণ সম্পাদক হাফেজ শফিউল ইসলাম,  মুফতি সাকিব বেলালী। সভাটি পরিচালনা করেন শ্রমিক মজলিস জেলা সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরোয়ার বকুল।
সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শ্রমিক সমাজকে সবার আগে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিকদের সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। শ্রমিক মজলিস সর্বদা মেহনতি মানুষের পাশে থেকে তাদের ভালো কাজের পথ দেখাতে চায়। বক্তারা আরও জোর দিয়ে বলেন, শ্রমিকরা যেন তাদের কর্মের পাশাপাশি সমাজে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন, সেটাই শ্রমিক মজলিসের মূল লক্ষ্য।আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শামসুজ্জামান বাবুল। পরিশেষে, দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কুষ্টিয়া শহর শাখার সভাপতি মুফতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ ফারুকী। সমাবেশে স্থানীয় শ্রমিক ও সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

কুষ্টিয়ায় শ্রমিক মজলিসের সমাবেশ

শ্রমিকদের দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান

সর্বশেষ পরিমার্জন : ১১:১৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬