ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
মৃত্যুদণ্ডের বিধানসংবলিত বিলকে স্বাগত

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

 মাহবুব তালুকদার, নলছিটি (ঝালকাঠি):   জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ শাখা। নতুন আইনে সাইবারস্পেস, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল পেমেন্ট, ই-ওয়ালেটসহ অনুরূপ প্রযুক্তি ব্যবহার করে মাদক কেনাবেচা বা পাচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখায় সংগঠনটির নেতৃবৃন্দ এ উদ্যোগকে মাদকবিরোধী লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এ উপলক্ষে আয়োজিত সচেতনতামূলক প্রচারণায় নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী বলেন, “মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ প্রজন্মকে রক্ষায় আইনের কঠোর ও কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রযুক্তিনির্ভর মাদক ব্যবসার বিরুদ্ধে এই আইন দেশে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের সব ধরনের উদ্যোগে ছাত্রদল সর্বাত্মক সহযোগিতা করবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
প্রচারণা শেষে নেতৃবৃন্দ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, মাদককে ‘না’ বলি এবং সম্মিলিতভাবে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।”
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ—ইমন, জুয়েল, জিয়া, মাহিন, জিসান, ফয়সাল, ইমন, রুদ্র, আরাফাত, আরিফ, শাওন, হাসান, তুহিনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসন দাবিতে মানববন্ধন ও মিছিল-সমাবেশ

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
25 August 2026

রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মৃত্যুদণ্ডের বিধানসংবলিত বিলকে স্বাগত

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

সর্বশেষ পরিমার্জন : ০২:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬