ঢাকা, বাংলাদেশ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা, এলাকায় আতঙ্ক

  • রবিউল ইসলাম
  • সর্বশেষ পরিমার্জন : ০২:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৯০ বার পঠিত

রবিউল ইসলাম:   রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপি কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনায় কার্যালয়ের সামনের অংশ, ভেতরের কিছু আসবাবপত্র এবং ব্যানার-পোস্টার আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি বিএনপি কার্যালয়ের সামনে এসে হঠাৎ একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। মুহূর্তের মধ্যেই কার্যালয়ের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বিকট শব্দ ও আগুনের শিখা দেখে আশপাশের লোকজন এবং বিএনপির নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও কার্যালয়ের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাতেই বাঘা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে। ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে আগুনে ক্ষতিগ্রস্ত বিএনপি কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। পরিদর্শন শেষে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের কাপুরুষোচিত ও সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলাকারী যে দলেরই হোক না কেন, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যারা এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আড়ানী পৌর বিএনপির নেতৃবৃন্দ এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম জোরদার করেছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
24 August 2026

দুপচাঁচিয়ায় গাঁজাসহ স্বামী -স্ত্রী সহ গ্রেপ্তার ৩

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা, এলাকায় আতঙ্ক

সর্বশেষ পরিমার্জন : ০২:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬