ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

ইয়ামাল বিশ্বকাপ জয়ের পর মাঠেই মোনাজাত ধরলেন

  • স্পোর্টস ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৬৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক:    বিশ্বকাপ জয়ের পর মাঠেই আবেগঘন এক মুহূর্তের দেখা মিলল লামিনে ইয়ামালের কাছ থেকে। ম্যাচ শেষের পরপরই তিনি মোনাজাতে স্রষ্টাকে ধন্যবাদ দেন।

শেষ বাঁশি যখন বেজেছে, তাকে মাঠে হাঁটু গেড়ে বসে থাকতে দেখা যায়। হাত জোড় করে কিছুক্ষণ মাথা নিচু করে বসেছিলেন তিনি। এরপর দুই হাতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপচাপ বসে থাকেন এই তরুণ তারকা। দীর্ঘ আর কঠিন একটা টুর্নামেন্ট শেষে শিরোপা জয়ের আবেগ তার চোখেমুখে স্পষ্ট ছিল।

ব্যক্তিগত জীবনে খুব বেশি ধর্ম পালন না করলেও ধর্ম সম্পর্কে একেবারে উদাসীনও নন ইয়ামাল। এই তো বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলের পরই সিজদায় অবনত হয়ে তিনি স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছিলেন। এবার বিশ্বজয়ের পর মোনাজাত ধরতে দেখা গেল তাকে।

২০২৫ সালের রমজানে তিনি আলোচনায় এসেছিলেন রোজা রেখে। সে বছর বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রোজা রেখে খেলতে নেমেছিলেন তিনি। রোজা অবস্থাতেই করেছিলেন অ্যাসিস্ট, ইফতারের পর করেছিলেন গোল। তার জন্য বার্সেলোনায় বিশেষ ব্যবস্থাও থাকে রমজানের সময়ে।

গেল মে মাসে বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে করে বের হওয়া উৎসব মিছিলে তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন ইয়ামাল। এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পরদিন এই ঘটনা ঘটে। বার্সেলোনার রাস্তায় তখন প্রায় সাড়ে সাত লাখ মানুষ জড়ো হয়েছিলেন দলকে অভিনন্দন জানাতে।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনার সমালোচনা করেন। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইয়ামালের পক্ষে দাঁড়ান। তিনি বলেন, একটা পতাকা দিয়ে সহমর্মিতা দেখানোকে ঘৃণা ছড়ানোর কাজ বলা ঠিক নয়।

সেই ইয়ামাল এবার স্পেনের বিশ্বজয়ের সারথী। এরপরই স্রষ্টাকে ধন্যবাদ দিতে দেখা গেল তাকে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

বাঘায় বিদেশি পিস্তল সহ ইউপি সদস্যের স্ত্রী আটক

13 September 2026

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

ইয়ামাল বিশ্বকাপ জয়ের পর মাঠেই মোনাজাত ধরলেন

সর্বশেষ পরিমার্জন : ১১:৪৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬