ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

সিরাজগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে আবেদন

মাসুদ রেজা, সিরাজগঞ্জ:   সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধী এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে শ্যালো মেশিনের মাধ্যমে পানি নিষ্কাশন, ড্রেন সংস্কার এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের দাবিতে পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়ে গিয়ে ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলমগীর হোসেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইনের বরাবর আবেদনপত্র জমা দেন। আবেদনটি গ্রহণ করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রকৌশলী মো. রবিউল কবির (সিভিল), উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান (সিভিল) এবং প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা।

আবেদনে উল্লেখ করা হয়, ধানবান্ধী জে.সি. রোড, নর্থ বেঙ্গল মেডিকেল হাসপাতালের সামনের ডোবাপাড়া, বি.এল. স্কুল রোড, হবির গ্যারেজ সংলগ্ন দাসপাড়াসহ ১০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ নেমে এসেছে।

এছাড়া বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটির আশপাশেও পানি জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে হোসেনপুর বাগানবাড়ীসহ আশপাশের এলাকাতেও দ্রুত পানি নিষ্কাশনের জন্য শ্যালো মেশিন ব্যবহারের দাবি জানানো হয়েছে।

আবেদনকারীরা মানবিক বিবেচনায় দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাস্তা উঁচুকরণ, ড্রেন সংস্কার এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য পৌর প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। এলাকার বাসিন্দাদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি

09 August 2026

পলাশবাড়ীতে গ্যাস লাইন,শিল্প কলকারখানা-কর্মসংস্থানের দাবি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

সিরাজগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে আবেদন

সর্বশেষ পরিমার্জন : ১২:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬