ঢাকা, বাংলাদেশ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

চেয়ারম্যান পদপ্রার্থী খাজা বাবলুর  উদ্যোগ ১০ কেজি করে চাউল দিলেন অসহায় ১০০ পরিবারকে

​রাজু আহমেদ, রাজবাড়ী : রাজবাড়ীর খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খাজা আব্দুস সাত্তার বাবলুর ব্যক্তিগত উদ্যোগে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
​চলমান অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কর্মহীন হয়ে পড়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের ১০০টি অসহায় পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। উপহার হিসেবে প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ১০ কেজি করে চাল।
​এ বিষয়ে খাজা আব্দুস সাত্তার বাবলু জানান, “প্রাকৃতিক দুর্যোগে সাধারণ খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়ে। সেই দায়বদ্ধতা থেকেই এই সামান্য উপহার। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
​উল্লেখ্য, খাজা আব্দুস সাত্তার বাবলু দীর্ঘদিন ধরেই খানখানাপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এর আগেও তিনি এলাকার প্রতিটি মসজিদে আর্থিক ও বিভিন্ন সহায়তা প্রদান, দুস্থ-অসহায় মানুষের চিকিৎসা ও সামাজিক প্রয়োজনে পাশে দাঁড়ানোসহ বহু গরিব ও গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে দিয়েছেন। এলাকায় একজন মানবিক ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সুপরিচিত।
এলাকাবাসী জানান,যেকোনো দুর্যোগ কিংবা সংকটে খাজা বাবলুকে তারা সবসময় পাশে পান। এ ধরনের মানবিক সামাজিক কাজ অব্যাহত থাকায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তিনি।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়

রাজবাড়ীতে ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৭৯টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য

৫০/এফ, ইনার সার্কুলার ভিআইপি রোড, নয়াপল্টন, ঢাকা-১০০০ | ফোন: ০৯৬৪৯২৩০২২০, ০১৯১৫৭০৮১৮৭, ই-মেইল: info.nagorikvabna@gmail.com

.nv-address-bar { background-color: #1565C0 !important; padding: 10px 20px !important; text-align: center !important; width: 100% !important; display: block !important; } .nv-address-bar p { color: #ffffff !important; font-size: 13px !important; margin: 0 !important; line-height: 1.6 !important; }
26 August 2026

দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

চেয়ারম্যান পদপ্রার্থী খাজা বাবলুর  উদ্যোগ ১০ কেজি করে চাউল দিলেন অসহায় ১০০ পরিবারকে

সর্বশেষ পরিমার্জন : ০৫:২১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬